সৈকত হত্যাকারীদের গ্রেফতার, সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন।
আরিফ হোসেন হারিছ-
মুন্সীগঞ্জের সিরাজদিখানে খালপাড় ঘোষনগর (৮নং ওয়ার্ড) গ্রামবাসীর আয়োজনে সৈকত মাহমুদের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৩১ জানুয়ারী সাড়ে ১১ টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের খালপাড় সরকারী প্রার্থমিক বিদ্যালয়ের সামনের পাকা রাস্তায় মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়।
নিহত সৈকত মাহমুদ মৃত্যুকালে স্ত্রী ও সানজিদা তোয়া নামের সাড়ে ৩ বছরের একটি কন্যা সন্তান রেখে গেছেন। সে চিত্রকোট ইউনিয়নের ইউনিয়নের খালপাড় গ্রামের মৃত ফজল হকের ছেলে।
পরে একটি বিক্ষোভ মিছিল খুনিদের গ্রেফতার ও ফাসি চাই শ্লোগানে শ্লোগানে খালপাড় সরকারি প্রার্থমিক হতে রাজানগর বাজার গিয়ে শেষ হয়।এতে বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশ নেওয়া বিভিন্ন শ্রেণিী-পেশার মানুষ তাদের বক্তব্যে নিহত সৈকত মাহমুদের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।
উল্লেখ্য গত ১৫ ই জানুয়ারী চিত্রকোট ইউনিয়নের খালপাড় এলাকায় পারিবারিক দ্বন্দ্বের জের ধরে খালপাড় গ্রামের হেলাল বেপারীর ছেলে কাদের বেপারী সাথে একই এলাকার মৃত ফজল হকের ছেলে সৈকত মাহমুদের সাথে মারামারীর ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সৈকত মাহমুদ গুরুতর রক্তাক্ত জখম হয়। স্বজনরা ওই দিন আহত সৈকত মাহমুদকে প্রথমে পঙ্গু হাসপাতাল পরে ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি করে।ঘটনার ১২ দিন পর রোববার দিবাগত রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সৈকত মাহমুদের বড় ভাই চিত্রকোট ইউনিয়নের সাবেক ছাত্রদল ইউনিয়ন সাধারণ সম্পাদক জহিরুল হক
বাদী হয়ে সিরাজদিখান থানার একটি হত্যা মামলা দায়ের করেন।