অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

মুন্সীগঞ্জে ১০১ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল

মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের অভিযান, ১০১ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ


রুবেল ইসলাম তাহমিদ, সময় বাংলার-  স্টাফ করেসপন্ডেন্ট।।

 মুন্সীগঞ্জ সদরের ৬ টি অবৈধ কারেন্ট জাল তৈরির কারখানা ও গোডাউনে অভিযান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানে ১০১ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো.সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন পাগলা কর্তৃক মুন্সীগঞ্জ সদরের  ধোপাবাড়ি সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ৬টি জাল তৈরির কারখানা ও গোডাউনে তল্লাশি করে আনুমানিক ২ কোটি ৯০ লাখ মিটার কারেন্ট জাল এবং জাল তৈরীর কাজে ব্যবহৃত ৬ হাজার পিস সুতার রিল জব্দ করা হয়। আটককৃত অবৈধ পণ্যের আনুমানিক মূল্য ১০১ কোটি টাকা। তিনি আরও বলেন, পরবর্তীতে মুন্সীগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত কারেন্ট জাল ও জাল তৈরির কাজে ব্যবহৃত সুতার রিল সমূহ আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।