সৈয়দপুর ঈদগাহ কবরস্থান ও শাহী মসজিদ এর পরিচালনা পর্ষদ নতুন কমিটি গঠন।
আরিফ হোসেন হারিছ-
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঐতিহ্যবাহী সৈয়দপুর ঈদগাহ কবরস্থান শাহী মসজিদ এর দুই বছর মেয়াদী পরিচালনা পর্ষদ এর কার্যনির্বাহী এক কমিটি গঠন করা হয়েছে।শুক্রবার ৭ জানুয়ারী
বিকাল ৩ টার দিকে উপজেলা রাজানগর ইউনিয়নের সৈয়দপুর ফারিহা কমিউনিটি সেন্টারে রাজানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন খান খোকনের সভাপতিত্বে রাজানগর ইউনিয়ন বিএনপির নেতা কামরুল হাসানের সঞ্চালনায় কার্যনির্বাহী এক কমিটি গঠন করা হয়।
এতে কার্যনির্বাহী কমিটিতে রাজানগর সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফজাল হোসেন খানকে সভাপতি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর শ্রমিকদলের সাধারণ সম্পাদক, অংগীকার সংগঠন এর সাবেক সহ সভাপতি ফরহাদ হোসেন বুলেটকে সাধারণ সম্পাদক এবং জাহাঙ্গীরনগর এর রফিকুল ইসলাম চঞ্চলকে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন। এছাড়া সিনিয়র সহসভাপতি হিসেবে গ্রাজুয়েট ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সাবেক সভাপতি শফিকুল ইসলাম বাবু এবং ১ম যুগ্মসম্পাদক হিসেবে মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান শেখ নির্বাচিত হন। এছাড়াও ঢাকা ব্যাংক লিমিটেড এর সাবেক চেয়ারম্যান রেশাদুর রহমান শাহিনকে প্রধান উপদেষ্টা এবং আমেরিকান প্রবাসী এলাকার বিশিষ্ট দানবীর শওকত বেপারীকে প্রধান পৃষ্টপোষক হিসেবে সর্ব সম্মতিক্রমে নির্বাচিত করেন।
এ-সময় উপস্থিত ছিলেন রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান, রাজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান কাজল, অংগীকার সংগঠন এর সাধারন সম্পাদক শাহনেওয়াজ শান্ত, রাজানগর সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক রিগ্যান, সাবেক ছাত্রনেতা আবু তৈয়ব সনেট, ২ নং ওয়ার্ড মেম্বার সাইফুল ইসলাম, ৩ নং ওয়ার্ড মেম্বার বোরহান উদ্দিন, সাবেক মেম্বার আব্দুল মান্নান বেপারী, সাবেক মেম্বার আবুল কালাম, সাবেক মেম্বার শাহীন আলমসহ এলাকার তরুন প্রজন্মসহ বিভিন্ন ব্যাক্তিবর্গগন।