অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

অপারেশন ডেভিল্ট হান্ট,খাগড়াছড়িতে আটক ৪

অপারেশন ডেভিল্ট হান্ট খাগড়াছড়িতে আটক ৪


জীতেন বড়ুয়া,খাগড়াছড়ি প্রতিনিধি।

দেশব্যাপী ডেভিল্ট হান্ট অভিযানের ঘোষণার পর শনিবার রাতে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ৪ নেতাকর্মী কে আটক করে পুলিশ।গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামূল হক চৌধুরী জানান, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী সারাদেশের অভিযানের অংশ হিসেবে গুইমারা বড়পিলাক এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন ২নং হাফছড়ি ইউপির ৬নং ওয়ার্ড এর সভাপতি, সোহাগ মিয়া, সক্রিয় কর্মী মোঃ সেলিম, মোঃ আঃ রহিম ও মো. আজিজুল। তারা সবাই হাফছড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বড়পিলাক এলাকার বাসিন্দা। তাদেরকে আজ আদালতে প্রেরন করা হবে বলে জানান তিনি।#
জীতেন বড়ুয়া/খাগড়াছড়ি