খাগড়াছড়িতে অপারেশন ডেভিল হান্ট,আটক ৮
জীতেন বড়ুয়া,খাগড়াছড়ি প্রতিনিধি ।
অপারেশন ডেভিল হান্ট-এর আওতায় খাগড়াছড়িতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আরও ৮ নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। এনিয়ে গত ২৪ ঘন্টা ১২ জনকে গ্রেফতার করা হলো।গ্রেফতারকৃতরা হলো- চট্টগ্রাম মহসিন কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও মহালছড়ি উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি অভি দে, দীঘিনালা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য আফজাল হোসেন, যুবলীগের নেতা মো; হাসেম, আনোয়ারুল হক, আলী আকবর, হেলাল উদ্দিন, ভাইবোনছড়া ইউনিয়ন যুবলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো:আব্দুর রহমান জীবন।
পুলিশের দাবি, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা অভি দে-কে নাশকতা সৃষ্টির জন্য প্রস্তুতির সময় রবিবার রাতে মহালছড়ির ২৪ এলাকা থেকে আটক করা হয়। সে মহালছড়ি টিলা পাড়ার মৃত সূধীর দের ছেলে।
তার বিরুদ্ধে জুলাই-আগষ্ট বিপ্লবে চট্টগ্রামে ছাত্রজনতার আন্দোলনে সরাসরি হামলার অভিযোগ রয়েছে।
খাগড়াছড়ি পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল জানান. অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সন্ত্রাসীদের নির্মূল না করা পর্যন্ত অভিযান চলবে।