অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

নিখোঁজের সন্ধানে আন্দোলন করে থানায় হামলা চালিয়ে ২৩ দিন পর মিললো বস্তাবন্দি লাশ

নিখোঁজের সন্ধানে আন্দোলন করে থানায় হামলা চালিয়ে ২৩ দিন পর মিললো বস্তাবন্দি লাশ।


আরিফ হোসেন হারিছ-
মুন্সীগঞ্জে নিখোঁজের ২৩ দিন পর শ্রীনগরে পুকুর থেকে অটোচালক ও স্কুলছাত্র রোমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ সন্ধানের খবর পেয়ে আসামী জিহাদের বসতবাড়ি ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধরা।
বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী দুপুর ১ টার দিকে
শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের ছয়গাঁও গ্রামের নিখোঁজের ঘটনায় দায়ের করা অপহরণ মামলায় জেলে থাকা প্রধান আসামী সিয়াম ওরফে জিহাদের (১৯) বসতবাড়ি সংলগ্ন পুকুর থেকে শ্রীনগর থানা পুলিশ এ মরদেহ উদ্ধার করে। 
স্থানীয়রা জানান মরদেহটি গুম করার উদ্দেশ্যে হত্যার পর বস্তাবন্দি অবস্থায় পুকুরে ফেলে দেয় হত্যাকারীরা।
গত ১২ ফেব্রুয়ারী অটোরিকশা চালক ও স্কুল ছাত্র নিখোঁজ রোমান শেখের (১৫) সন্ধানের দাবীতে মানববন্ধন করে শিক্ষার্থী ও এলাকাবাসী।এ মানববন্ধন বিক্ষোভে  রূপ নিলে থানায় ও সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে।
সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ন ম ইমরান খান বলেন, ঘটনাস্থলে পুলিশ গেলেও বিক্ষুব্ধ জনতার বাঁধায় মরদেহ উদ্ধার করতে সময় লেগেছে। এ সময় বিক্ষুব্ধরা আসামীর ঘরবাড়ি ভাঙচুর করেছে বলে জানান তিনি। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্থতি চলছে।