অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

তিন ঘণ্টা পর খাগড়াছড়ি কারাগারের জেলারেকে উদ্ধার,দায়িত্ব হস্থান্তর

তিন ঘণ্টা পর খাগড়াছড়ি কারাগারের জেলারেকে উদ্ধার,দায়িত্ব হস্থান্তর


জীতেন বড়–য়া,খাগড়াছড়ি প্রতিনিধি।

খাগড়াছড়ি জেলা কারাগারের জেলার আকতার হোসেন শেখ’কে তিন ঘণ্টার বেশি সময় ধরে কারাগারের ফটকে আটক রেখেছিলো কারারক্ষীরা। অনৈতিক ভাবে তিন কারারক্ষীকে বদলিসহ নানা অনিয়মের অভিযোগ তুলে আজ বৃহষ্প্রতিবার দুপুর ২ টা থেকে তাকে জেল থেকে বের হতে না দিয়ে কারা ফটকে আটকে রেখে আন্দোলন শুরু করে কারা রক্ষীরা। সবশেষ বিকেল ৫টা ২৫ মিনিটে জেলার বিশেষ নিরাপত্তা প্রহরায় কারাগার ত্যাগ করেন।কারারক্ষীরা তাদের হয়রানীমুলক বদলির জন্য জেলার আক্তার হোসেনকে দায়ী করে বদলী আদেশ প্রত্যাহার এবং তাদের বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে তা প্রমান করার দাবীতে আন্দোলন শুরু করে।

খবর পেয়ে দুপুর আড়াইটার দিকে ভারপ্রাপ্ত জেল সুপার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন মিয়া কারাগারে ছুটে আসেন। তিনি আন্দোলনরত কারারক্ষীকে ডিউটি থেকে সরিয়ে দিয়ে অস্ত্র জমা নিয়ে নেন।

বিকাল চারটার দিকে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ আন্দোলনরত কারারক্ষীদের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করেন। আন্দোলনরত কারারক্ষীদের সাথে তাদের দাবি দাওয়া সম্পর্কে জানতে আইনশৃঙ্খলা বাহিনীর উধতন কর্মকর্তাদের নিয়ে এক সাথে এবং আলাদা আলাদাভাবে বৈঠক করেন।

নবাগত ডেপুটি জেলার মঞ্জুরুল ইসলাম সাংবাদিকদের জানান, সকাল থেকে জেলার আকতার হোসেন শেখ বদলিজনিত কারনে খাগড়াছড়ি কারাগারে দ্বায়িত্ব হস্তান্তরের কাজ করছিলেন। হঠাৎ করে দুপুরের দিকে কারা ফটকে কয়েকজন কারারক্ষী আন্দোলন শুরু করে। সর্বশেষ বিকেলে নবাগত ডেপুটি জেলার মঞ্জুরুল ইসলাম দায়িত্বভার গ্রহন করেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিকেল ৫টা ২০ মিনিটে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ,খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা,জেল সুপার,ডেপুটি জেলার মিটিংস্থল থেকে বের হয়ে আসেন। এডিএম ঘটনাটিকে জেলারের সাথে কয়েকদের ভুলবুঝাবুঝি হিসেবে উল্লেখ করে বলেন,কারা রক্ষীদের লিখিতভাবে অভিযোগ দিতে বলেছেন। অভিযোগ পেলে উধ্বতন কর্তৃপক্ষের বরাবরে পাঠাবেন। এর কয়েক মিনিট পর বিকেল ৫টা ২৫ মিনিটে জেলার বিশেষ নিরাপত্তা প্রহরায় কারাগার ত্যাগ করেন।