খাগড়াছড়িতে নারী হেডম্যান ও কার্বারিদের সম্মেলন
জীতেন বড়–য়া, খাগড়াছড়ি প্রতিনিধি।
পার্বত্য চট্টগ্রামে প্রথাগত ভূমি ব্যবস্থাপনায় পার্বত্য চুক্তির আলোকে ‘ভূমিতে নারীর অধিকার’ নিশ্চিত করার বিষয়ে খাগড়াছড়িতে নারী হেডম্যান ও কার্বারিদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।রবিবার সকালে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ- গোষ্ঠি সাংস্কৃতিক ইনস্টিটিউট এর হলরুমে এ সম্মেলনে মূল আলোচক ছিলেন চাকমা সার্কেলের রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায়।
এ সম্মেলনে পার্বত্য চট্টগ্রামে প্রথাগত প্রতিষ্ঠানে নারী নেতৃত্ব বৃদ্ধি, উত্তরাধিকার ও ভুমি অধিকার নিশ্চিত ও সার্কেল চীফ কর্তৃক নিয়োগকৃত সকল নারী কার্বারিদের সরকারী সম্মানি নিশ্চিত করতে সরকারের কাছে ৭ দফা দাবীমানা পেশ করা হয়।
এ সময় আরো বক্তব্য রাখেন মং সার্কেলের রানী উখেংচিং মারমা, অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার, এএলআরডি’র উপ- নির্বাহী পরিচালক রওশন জাহান মণি, নারী হেডম্যান জয়া ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদ সদস্য শেফালিকা ত্রিপুরা ও আঞ্চলিক পরিষদ সদস্য রক্তোৎপল ত্রিপুরা।
সম্মেলনে তিন পার্বত্য জেলার প্রায় তিন শতাধিক নারী হেডম্যান ও হেডম্যান অংশ গ্রহন করেন।#