মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
রুবেল ইসলাম তাহমিদ, (মুন্সীগঞ্জ)
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মায়ের সাথে অভিমান করে সুজিত ঘোষ (২৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে বুধবার সকাল ৭টা পর্যন্ত যে কোন সময় উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় একটি মার্কেটের প্রথম তলায় মা শীতলা বস্ত্রালয় নামের দোকানের ব্যবসায়ী তার দোকানের ভিতর ফ্যানের সাথে কাপড়ের দড়ি দিয়ে গলায় পেচিয়ে আত্মহত্যা করে।
নিহত সুজিত ঘোষ (২৮) উপজেলার চারিগাও গ্রামের হরে কৃষ্ণ ঘোষের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার সুজিত ঘোষ তার মা সঙ্গীতা ঘোষের সাথে ঝগড়া করে অভিমান করে দোকানের ভিতর ফ্যানের সাথে কাপড়ের দড়ি দিয়ে গলায় পেচিয়ে আত্মহত্যা করে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে নিহত সুজিতের মামা দোকানে এসে ডাকাডাকি করলে সারা শব্দ না পেয়ে দোকানের ঝাপ উঠালে সুজিতকে ফ্যানের সাথে মৃত অবস্থায় ঝুলন্ত দেখতে পায়। পরে স্থানীয় লোকজন ও ইউপি সদস্য সিরাজদিখান থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থালে উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ থানায় নিয়ে আসে
সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মায়ের সাথে ঝগড়া করার পর অভিমান করে সুজিত আত্মহত্যা করতে পারে। তবে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছি। আইনানুক ব্যবস্থা প্রক্রিয়া দিন।
Post Views: ১