খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে ইয়ুথ কার্নিভ্যাল অনুষ্ঠিত
জীতেন বড়ুয়া, খাগড়াছড়ি প্রতিনিধি,।।
“আস্থার দীপ্তি,তারুণ্যের মুক্তি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে ইয়ুথ কার্নিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। এতে ছিল সাংস্কৃতিক পরিবেশনাও। এর আয়োজন করে ইয়ুথ গ্রুপ ও সিভিক প্লাটফর্ম ও তৃণমূল উন্নয়ন সংস্থা’। বৃহস্পতিবার(২০ফেব্রুয়ারি) সকালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে দিনব্যাপ ইয়ুথ কার্নিভ্যাল অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তৃণমূল উন্নয়ন সংস্থার আস্থা প্রকল্পের সিভিক প্লাটফর্মের সভাপতি সাধন কুমার চাকমা।
দিনব্যাপি এ ইয়ুথ কার্নিভ্যাল অনুষ্ঠানে অংশ নেন খাগড়াছড়ি জেলার ৯উপজেলার তৃণমূল উন্নয়ন সংস্থা’র আস্থা প্রকল্পের ইয়ুথ গ্রুপ ও সিভিক প্লাটফর্মের সদস্যরা। তারা নিজেদের তৈরি বিভিন্ন ধরনের কারুকাজ ও পণ্য প্রদর্শন করেন। ইয়ুথ গ্রুপের সদস্যরা বিভিন্ন ধরনের ঐতিবাহী পণ্য ও পিঠাপুলি নিয়ে পসরা সাজিয়েছেন।উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন তৃণমূল উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক রিপন চাকমা।
এরআগে শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।