অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

গজারিয়ায় ডেভিল হান্টে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

গজারিয়ায় ডেভিল হান্টে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার


মোয়াজ্জেম হোসেন জুয়েল গজারিয়া প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়ায় অপারেশন ডেভিল হান্ট’ এর অভিযানে থানা পুলিশ সৈকত আহম্মেদ (২৬) নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা’কে গ্রেপ্তার করেছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা পৌনে ৩টার দিকে অভিযান চালিয়ে উপজেলার ভবেরচর বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সৈকত আহম্মেদ উপজেলার ইমামপুর ইউনিয়নের করিমখাঁ গ্রামের সুরুজ মিয়ার ছেলে। সে নিষিদ্ধ সংগঠন ইমামপুর ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পদে ছিলেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার আলম আজাদ বলেন, সৈকত আহম্মেদ কে জিঙ্গাসাবাদ শেষে আদালতে পাঠানোর পক্রিয়া চলছে।