অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

সিরাজদিখানে যথাযোগ্য মহান শহীদ দিবস ও আন্তার্জাতিক মাতৃভাষা দিবস পালন

সিরাজদিখানে যথাযোগ্য মহান শহীদ দিবস ও আন্তার্জাতিক মাতৃভাষা দিবস পালন।


আরিফ হোসেন হারিছ-

মুন্সীগঞ্জের সিরাজদিখানে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তার্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার ২১ ফেব্রুয়ারী প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে উপজেলা রাজদিয়া অভয় পাইলট স্কুল এন্ড কলেজের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর বেলা ১১ টার দিকে উপজেলা সভা কক্ষে আলোচনা সভা ও শিক্ষাথীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে রাজদিয়া অভয় পাইলট স্কুল এন্ড কলেজের শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.তৌহিদুল ইসলাম বারি। পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন দপ্তর, সিরাজদিখান থানা,ফায়ার সার্ভিস, সিরাজদিখান প্রেসক্লাব,রিপোর্টার্স ইউনিটি,রাজনৈতিক এবং সহযোগি সংগঠন, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের পেস ইমাম মাওলানা হাবিবুর রহমান । আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তারের সভাপতিত্বে এসময় ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.তৌহিদুল ইসলাম বারি,থানার ওসি খন্দকার হাফিজুর রহমান,উপজেলা এলজিইডি প্রকৌশলী মো.রেজাউল ইসলাম,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার শবনম সুলতানা,উপজেলা কৃষি কর্মকর্তা মো.আবু সাঈদ শুভ্র,সিরাজদিখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, ইমাম, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণির অনেকে উপস্থিত ছিলেন। কবিতা আবৃতি, চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় শিশু শিক্ষার্থীদের মধ্যে প্রতিটি বিষয়ে ১ম, ২য় ও ৩য় করে মোট ৯ জনকে পুরস্কৃত করা হয়।