অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

মুন্সীগঞ্জে পলিটেকনিক ইনস্টিটিউট স্তরের দক্ষতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে পলিটেকনিক ইনস্টিটিউট স্তরের দক্ষতা প্রতিযোগিতা অনুষ্ঠিত


সিনিয়র করেসপন্ডেন্ট | সময় বাংলার | সময় বাংলার

মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট স্তরের দক্ষতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৭টি টেকনোলজির উপর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ১০টায় প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতা শেষে বেলা ১টায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকটি টেকনোলজির ৬জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। প্রতিযোগিতা শেষে প্রত্যেক অংশ গ্রহণকারীকে সার্টিফিকেট প্রদান করা হয়েছে।

ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো: মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিন জুয়েল, তথ্য প্রচার সম্পাদক আব্দুস সালাম, উপাধ্যক্ষ ইঞ্জিনিয়ার সানজিদা শাহনাজ, সদর থানার অফিসার ইনচাজ মো: সাইফুল আলম, হাতিমারা তদন্ত কেন্দ্রের ইনচাজ এ বি সিদ্দিক প্রমুখ।