দোহারে জালনোটসহ যুবক আটক
মনির হোসেন,দোহার ।
দোহারের লটাখোলা করম আলীর মোড়ের একটি দোকান থেকে মো. নাঈম (২২) নামে ওই যুবককে আটক করা হয় পুলিশ। তার মানিব্যাগ তল্লাশি করে চারটি ৫০০ টাকার জালনোট পাওয়া যায়। পরে মামলা দিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়। নাঈমের বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা থানার দেলবাড়িয়া গ্রামে। সে লটাখোলায় বাসা ভাড়া নিয়ে থাকে।
Post Views: ৪