অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

শেখ হাসিনা সুষ্ঠ নির্বাচনকে যাদুঘরে পাঠিয়েছেন বলেন : রিজভী

শেখ হাসিনা সুষ্ঠ নির্বাচনকে যাদুঘরে পাঠিয়েছেন বলেন : রিজভী


নাটোর প্রতিনিধি। 

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী এ কমিটির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী আহম্মেদ বলেন,দেশের জনগণ শেখ হাসিনার পতন দেখতে চেয়েছে এবং একটি ভালো সরকার দেখতে চেয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করবে। কারন অবাধ সুষ্ঠু নির্বাচন জাদুঘরে পাঠিয়ে দিয়েছে শেখ হাসিনা।
তিনি আজ শনিবার দুপুরে নাটোর শহরের আলাইপুর জেলা পরিষদ মাল্টিপারপাস অডিটরিয়ামে জিয়া পরিষদ এর আয়োজনে,
স্বাধীনতা, সার্বভৌমত্ব,বহুদলীয় গণতন্ত্র এবং জিয়াউর রহমান শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সংস্কারের জন্য আরও কত সময় লাগবে? ডিসেম্বর না জুনে নির্বাচন! এসব করলে অন্তবর্তি সরকারের প্রতি জনগন হতাশ হবে বলেও মন্তব্য তার।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জিয়া পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির মহাসচিব প্রফেসর ড. মোঃ এমতাজ হোসেন, কাজী গোলাম মোর্শেদ,জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ,সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, জিল্লুর রহমান বাবুল চৌধুরি,জিয়া পরিষদের সভাপতি আহমুদুল হক চৌধুরি স্বপন,সাধারন সম্পাদক শাহ মোঃ শরিফুল ইসলাম।