অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

সালথায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ

সালথায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ


সালথা (ফরিদপুর) প্রতিনিধি।

ফরিদপুরের সালথায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত)” প্রকল্পের আওতায় দিনব্যাপী পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা ২০২৫ইং অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার ৩০ এপ্রিল দিনব্যাপী উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর সালথা এর আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই পাটচাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার ৮টি ইউনিয়ন হতে ৭৫জন পাটচাষী প্রশিক্ষণে অংশ নেয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে ও উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুদর্শন শিকদার, ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (উদ্যাণ) কৃষিবিদ মো. রাকিবুল ইসলাম, ফরিদপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা তারেক মো. লুৎফুল আমীন, ফরিদপুর বিজেআর আই (আঞ্চলিক) বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ওমর আলী প্রমুখ।

প্রশিক্ষণ প্রদান শেষে পাটচার্ষীদের মাঝে পাটজাত ব্যাগ ও নগদ অর্থ প্রদান করা হয়।