অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

খাগড়াছড়িতে ট্রাক টার্মিনাল না থাকায় ভোগান্তি পোহাচ্ছে শ্রমিক চালকসহ সাধারণ মানুষের

খাগড়াছড়িতে ট্রাক টার্মিনাল না থাকায় ভোগান্তি পোহাচ্ছে শ্রমিক চালকসহ সাধারণ মানুষের


জীতেন বড়–য়া ,খাগড়াছড়ি।

খাগড়াছড়িতে ট্রাক টার্মিনাল না থাকায় ভোগান্তি পোহাচ্ছে শ্রমিক চালকসহ সাধারণ মানুষের । আলাদা টার্মিনাল না থাকায় বাস স্টেশনে ট্রাক রাখা হচ্ছে । টার্মিনালে গাড়ি পার্কিংয়ের জায়গা না থাকায় স্থান সংকটের কারণে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কেই বাস ট্রাক পার্কি করা হচ্ছে। এতে খাগড়াছড়ি বাজার থেকে চেঙ্গী ব্রীজ পর্যন্ত দুই কিলোমিটার এলাকায় তৈরি হচ্ছে যানযট। সংকট নিরসনে ট্রাক টার্মিনাল নির্মাণের জন্য জায়গা ক্রয় করলেও অর্থসংকটের কারণে কাজ শুরু করতে পারছে না পৌরসভা । টার্মিনাল নির্মাণের জন্য সরকারের সহযোগিতা চাইলেন পৌর প্রশাসক।

পর্যটন শহর খাগড়াছড়িতে প্রতিদিন ৫ শতাধিক ট্রাক ও এক হাজারের বেশি দুরপাল্লার বাস দেশে বিভিন্ন প্রান্তে চলাচল করে। জেলায় ২০ বছরের পুরাতন ছোট বাস টার্মিনাল থাকলেও ট্রাকের জন্য আলাদা কোন টার্মিনাল নেই। এতে বাধ্য হয়ে মালবাহী বা খালি ট্রাক গাদাগাদি করে বাস টার্মিনালে রাখা হচ্ছে। টার্মিনালে স্থান সংকুলন না হওয়ায় যাত্রাবাহী বাস এবং ট্রাক সড়কের উপর পার্কিং করা হয়। তৈরি হ”্ছে যানজট। ভোগান্তির জন্য ট্রাক টার্মিনালা না থাকাকে দায়ী করেছেন ট্রাক চালকরা।
ট্রাক চালক আব্দু লতিফ ও মোজ্জাম্মেল হক জানান ‘‘খাগড়াছড়িতে ৫-৬শ ট্রাক আছে। কিন্ত ট্রাক টার্মিনাল না থাকার কারণে বাস টার্মিনালে ট্রাক রাখতে হয়। অনেক সময় এ নিয়ে বাস শ্রমিকদের সাথে আমাদের ঝগড়া হয়। টার্মিনাল না থাকার কারণে আমাদের চালকদের ভোগান্তি পোহাতে হয়।
বাস চালক মোঃ শাহাব উদ্দিন ও মোঃইউনুছ মিয়া বলেন ছোট বাস টার্মিনালে ট্রাক রাখার কারণে সড়কে বাস পার্কি করা হচ্ছে। এনিয়ে ক্ষুদ্ধ বাস চালকেরা । পৌরসভাকে ট্রাক্স দিলেও সেবা পাচ্ছি না । তারা আরো বলেন ‘‘ আমাদের এখানে এমনিতেই জায়গা কম। তার উপর ট্রাক রাখার কারণে আমরা বাধ্য হয়ে রাস্তার উপর বাস রাখছি। এজন্য অনেক সময় ট্রাফিক পুলিশ মামলা দিচ্ছে। আবার পৌর টার্মিনালটি অপরিচ্ছন্ন। ট্রাকের জন্য আলাদা টার্মিনাল করে দেয়া হোক।
টার্মিনাল সংকটের কারণে খাগড়াছড়ি বাজার থেকে চেঙ্গী ব্রীজ পর্যন্ত দুই কিলোমিটার এলাকায় যানজট তৈরি হচ্ছে। দ্রুুত টার্মিনাল নির্মাণের জন্য দাবি জানিয়েছে পরিবহন নেতারা।
খাগড়াছড়ি পরিবহন মালিক গ্রুপ এর সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান খোকন জানান
পর্যটন কেন্দ্র গড়ে উঠার পর থেকে খাগড়াছড়িতে পরিবহনের চাপ বেড়েছে । টার্মিনাল সংকটের কারণে দুই কিলোমিটার এলাকায় যানজট তৈরি হচ্ছে।
অর্থ সংকটের কারণে নির্মান কাজ শুরু করতে পারছে না পৌরসভা। টার্মিনাল নির্মাণের জন্য সরকােেরর সহযোগিত চাইলেন পৌর প্রশাসক।
খাগড়াছড়ি পৌরসভার প্রশাসক নাজমুল আরা সুলতানা জানান সংকট নিরসনের জেলা শহরের জিরো মাইল এলাকায় অর্ধকোটি টাকা ব্যয়ে এক একর জায়গা কিনেছে পৌরসভা। তবে একটি আধুনিক সুযোগ সুবিধা’সহ একটি পৌর মডেল ট্রাক টার্মিনাল নির্মানের জন্য অন্তত পচিশ থেকে ত্রিশ কোটি টাকা প্রয়োজন । খাগড়াছড়িতে একটি আধুনিক মডেল পৌর ট্রাক টার্মিনাল নির্মানের জন্য সরকারের কাছ থেকে পর্যাপ্ত অর্থবরাদ্ধ’সহ প্রয়োজনীয় সহযোগিতাও পেলে আমরা দ্রæত কাজ শুরু করতে পাবরো।
এদিকে পর্যটন শহর খাগড়াছড়িকে যানজটমুক্ত রাখতে দ্রুত টার্মিনাল নির্মাণের দাবি জানিয়েছে খাগড়াছড়িবাসী।