অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

জামালপুরে আওয়ামী লীগ নেতা জলিলের গ্রেফতারের বিরুদ্ধে মানববন্ধন

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর

তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে অশালীন কটূক্তির প্রতিবাদে জামালপুরে আওয়ামী লীগ নেতা আব্দুল জলিলের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। তিনি সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা।

সোমবার (১৬ জুন) বিকেলে রানাগাছা ইউনিয়নের বানারপাড়া হাজী বাজারে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়। এ মানববন্ধনের আয়োজন করেন ৯নং ওয়ার্ডের বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ওয়ার্ড বিএনপির সভাপতি সরোয়ার আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম দুলালের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন রানাগাছা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ডা. নূরুল ইসলাম, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাকিব হোসাইন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাকিরুল্লাহ শিপলু প্রমুখ।

এ সময় বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ফ্যাসিবাদী আচরণকারী আওয়ামী লীগ নেতা ও কটূক্তিকারী আব্দুল জলিলকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা।