সুনীল দাস, খুলনা
খুলনা বয়রা এলাকায় বিষাক্ত মদপানে শালা-দুলাভাইসহ ০৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) সোনাডাঙ্গা মডেল থানাধীন বয়রা পুজা খোলা ইসলামিয়া কলেজ মোড়ে এ ঘটনা ঘটে। সোনাডাঙ্গা মডেল থানার অপারেশন অফিসার এসআই আবদুল হাই বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত ব্যক্তিরা হলো-বয়রা সেরের মোড় এলাকার আব্দুর রবের ছেলে এস এম আফরোজ বাবু (৪৮), বয়রা মধ্যপাড়ার আব্দুস সামাদের ছেলে মো: সাবু (৬০), বয়রা জংশন রোডের কালিপদ বিশ্বাসের ছেলে গৌতম কুমার বিশ্বাস(৪৭), রায়ের মহল মেলার মাঠ এলাকার আজিবর রহমান (৫৯) ও বয়রা পাবলিক কলেজের পেছনের মো: তোতা মিয়া(৬০)। মৃত ব্যক্তিদের পরিবারের সদস্যরা তাদেরকে বাড়িতে নিয়ে গেছে।
এছাড়া খালিশপুর দাসপাড়া এলাকার বাসিন্দা সনু নামের আরেকজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা বিশেষায়িত হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে, ঘরে তৈরী মদ খেয়ে ওই ০৫ ব্যক্তির মৃত্যু হয়েছে। ওই মদের উপাদান ছিল আমদানি নিষিদ্ধ এলকোলি নামের মেডিসিন। মৃত. পাচজনের ক্ষেত্রে একই অবস্থা হয়েছে বলে তারা অনুমান করছেন।