অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

অপরাজেয় রংপুরই ফাইনালে উঠে ধরাশায়ী, চ্যাম্পিয়ন গায়ানা

অপরাজেয় থেকে টানা দ্বিতীয়বার গ্লোবাল সুপার লিগের ফাইনালে উঠেছিল রংপুর রাইডার্স। তবে প্রথম রাউন্ডের শেষ ম্যাচেই তাদের ব্যাটিংয়ের (৭৯ রানে অলআউট) বাস্তব চিত্র ধরা পড়েছিল। বৃষ্টির কল্যাণে হার এড়ালেও, সেই রেশ থেকে গেল ফাইনালে। যা বিপিএলের ফ্র্যাঞ্চাইজিটিকে এবার আর চ্যাম্পিয়ন তকমা ধরে রাখতে দেয়নি। স্বাগতিক ফ্র্যাঞ্চাইজি গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের কাছে ৩২ রানে হেরে শিরোপা হাতছাড়া করেছে রংপুর।

অথচ রংপুর একমাত্র দল হিসেবে প্রথম রাউন্ডে তিন ম্যাচ জিতেই (আরেক ম্যাচ পরিত্যক্ত) ফাইনালে উঠেছিল। বিপরীতে ৪ ম্যাচের মধ্যে একটিতে হেরে পয়েন্ট টেবিলের দুইয়ে থেকে ফাইনাল খেলতে নামে ইমরান তাহিরের নেতৃত্বাধীন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। আজ (শনিবার) তারা প্রথম ইনিংসেই জয়ের উপলক্ষ্য তৈরি করে ১৯৬ রানের বড় পুঁজি নিয়ে। যা টুর্নামেন্টটির চলতি আসরে সর্বোচ্চ দলীয় সংগ্রহ।