অপারেশন ডেভিল হান্ট: টঙ্গীবাড়ী থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার
রুবেল ইসলাম তাহমিদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি
দেশ ব্যাপি চলমান ‘অপারেশন ডেভিল হান্ট, চলাকালে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী থানা থেকে লুট হওয়া একটি চাইনিজ রাইফেল উদ্ধার করেছে পুলিশ। গত কাল-মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে টঙ্গীবাড়ি উপজেলার সোনারং- ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের আতাউর রহমানের নির্মাণাধীন ভবনের পাশে পরিত্যক্ত টয়লেটের ভেতর হতে চাইনিজ রাইফেল উদ্ধার হয়।এ তথ্য নিশ্চিত করেছেন। থানার উপ পরিদর্শক শাহ আলী। আজ ১২ ফেব্রুয়ারি বুধবার বিকালে তিনি বলেন, উদ্ধারকৃত অস্ত্রটি গত বছরের ৫ আগস্ট টঙ্গীবাড়ি থানা থেকে লুট হয়। থানার অস্ত্র তালিকা দেখে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
তিনি আরও বলেন, ‘উদ্ধারকৃত অস্ত্রটি থানা থেকে অস্ত্র লুটের ঘটনায় যে মামলা হয়েছিলো সেই মামলার আলামত হিসাবে জব্দ দেখানো হবে। সক্রিয় চায়না রাইফেল যাহার বডি নং অ-০৩৭০৩, বাট নং-১৫, জঈ-০৩৭০৩ উদ্ধার করা হয়। এ বিষয়ে মুন্সীগঞ্জ পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বলেন, উদ্ধার হওয়া চাইনিজ রাইফেলটি গত ৫ আগষ্ট টঙ্গীবাড়ি থানাতে হামালার পর লুট হওয়া অস্ত্র বলে তিনি নিশ্চিত করেছেন।
Post Views: ২