অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

ইসলামপুরে পাথর্শী ইউনিয়ন বিএনপির লিফলেট বিতরণ ও বৃক্ষরোপণ

উপজেলা প্রতিনিধি, ইসলামপুর, জামালপুর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার প্রচার কর্মসূচী বাস্তবায়নে সাবেক মন্ত্রীপরিষদ সচিব, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও  উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ.এস.এম আব্দুল হালিমের নির্দেশক্রমে ইসলামপুর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে ইসলামপুরে পাথর্শী ইউনিয়ন বিএনপির লিফলেট বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে।

লিফলেট বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচীতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি, নবী নেওয়াজ খান লোহানী বিপুল। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হাসান কায়েসের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি,এস.এম. শয়ন হাসান (নয়ন) সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার,পাথর্শী ইউনিয়ন বিএনপির সমন্বয়ক আতিকুর রহমান শাহীন।