অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

খাগড়াছড়িতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

খাগড়াছড়িতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ


জীতেন বড়ুয়া খাগড়াছড়ি.খাগড়াছড়িপ্রতিনিধি।।

বাংলাদেশ জামায়াতী ইসলামের সাবেক সেক্রেটারী এটিএম আজাহারুর ইসলাম এর মুক্তির দাবীতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে । মঙ্গলবার সকাল ১১ টায় জামায়াতে ইসলামের খাগড়াছড়ি জেলা শাখার উদ্যেগে এই কর্সুচি পালন করা হয় । খাগড়াছড়ি শহরের মহাজনপাড়াস্থ চেঙ্গী স্কোয়ার থেকে মিছিলটি শুরু হয়ে শহরে শাপলা চত্ত্বর হয়ে কোট বিল্ডিং ঘুরে এসে শাপলা চত্ত্বর মুক্ত মঞ্চে এক সমাবেশ অনুষ্টিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, সেক্রেটারী মিনহাজুল রহমান, খাগড়াছড়ি সদরের আমির মোঃ ইলিয়াস, এডভোকেট এয়াকুব আলী চৌধুরী।

এ সময় বক্তারা বলেন ফ্যাসিস্ট খুনি হাসিনা তাদের পাঁচ নেতাকর্মীকে অন্যায় ভাবে ফাঁসি দিয়েছে, দীর্ঘ চৌদ্দ বছর অন্যায় ভাবে বহু নেতাকর্মীকে কারাবরন করতে হয়েছে, অনেক অন্যায় সহ্য করতে হয়েছে এ সকল অন্যায়ের বিচার করতে হবে।বক্তারা আগামী ২০ ফেব্রুয়ারীর মধ্যে সাবেক সেক্রেটারী এটিএম আজাহারুর ইসলাম এর মুক্তির দাবী করেন অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষনা দেন । শেষে বক্তারা বলেন জামাত নেতা এটিএম আজাহারুল ইসলাম দীর্ঘ বছর যাবৎ কারাবরন করছেন দ্রুত তার মুক্তি ও ফ্যাসিস্ট খুনি হাসিনা ও তার দোসরদের দেশে এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান।