জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
খাগড়াছড়ি এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বাংলাদেশ পুলিশ একাডেমির ১১তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ জুন) সকালে খাগড়াছড়ি এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টারের প্যারেড গ্রাউন্ডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ টেলিকম শাখার অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল এ কে এম আওলাদ হোসেন।
এ সময় তিনি নবীন পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, “দেশসেবায় নিষ্ঠার সাথে কাজ করতে হবে। কোনো প্রকার অন্যায়কে প্রশ্রয় না দিয়ে বৈষম্যহীনভাবে জনগণের পাশে থেকে কাজ করতে হবে।” পরে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী টিআরসি সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সমাপনী কুচকাওয়াজে ১৭০ জন টিআরসি অংশগ্রহণ করেন।