অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

খাগড়াছড়িতে ডেভিল হান্ট অপারেশনে আরও ২ জন গ্রেফতার

খাগড়াছড়িতে ডেভিল হান্ট অপারেশনে আরও ২ জন গ্রেফতার


জীতেন বড়ুয়া, খাগড়াছড়ি- প্রতিনিধি।

ডেভিল হান্ট অপারেশনে খাগড়াছড়িতে যুব মহিলালীগ ও ওলামালীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার বিকালে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর থেকে জেলা যুব মহিলালীগের সাংগঠনিক সম্পাদক মরিয়ম আক্তার উর্মি ও শনিবার দিবাগত রাতে পানছড়ি থেকে আওয়ামী ওলামালীগের উপজেলা সদস্য সচিব মাওলানা ইসমাইল বিন ইউছুপকে গ্রেফতার করে পুলিশ।
এ নিয়ে খাগড়াছড়িতে জেলায় গ্রেফতার হয়েছেন ৬০ জন।

পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল জানান, জেলার বিভিন্ন স্থানে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশ সার্বক্ষনিক অভিযান চালাচ্ছে। সন্ত্রাসীদের নির্মূল না করা পর্যন্ত অভিযান চলবে বলে তিনি জানান।