জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলা পুলিশের উদ্যোগে খাগড়াছড়ি পুলিশ লাইন্সে বর্ণাঢ্য আয়োজনে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) দিনব্যাপী খাগড়াছড়ি পুলিশ লাইন্স ড্রিলসেডে এ উৎসবের আয়োজন করা হয়। এতে পাহাড়ে উৎপাদিত রাম্বুটান, আম, কলা, জাম, জামরুল, লিচু, আনারস, কাঁঠাল, পেঁপে, লটকনসহ দেশি-বিদেশি রসালো মৌসুমী ফলের সমাহার দেখা যায়। সাজানো হয়েছিলো বাহারি রঙ ও স্বাদের ফলের পসরা।
উৎসবকে কেন্দ্র করে পুলিশ সদস্য ও পুলিশ পরিবারের সদস্যরা এতে অংশ নেন। ফল উৎসবকে ঘিরে পুলিশ লাইন্স মাঠে এক উৎসবমুখর পরিবেশে ফুটবল প্রীতি ম্যাচেরও আয়োজন করা হয়।
এ উৎসবে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ মো. মতিয়ার রহমান, জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল সহ উর্ধ্বতন কর্মকর্তাদের স্ত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি একটি মিলনমেলায় পরিণত হয়।