অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

চেহারা দেখিয়ে নয়, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাই চান পর্দানশীন নারীরা

চেহারা দেখিয়ে নয়, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাই চান পর্দানশীন নারীরা


জীতেন বড়ুয়া,খাগড়াছড়ি প্রতিনিধি।

চেহারার সাথে ছবি মিলিয়ে নয়, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবী এবং বিগত ১৬ বছর যাবত পর্দাশীন নারীদের নাগরিকত্ব বঞ্চিত করে রাখার প্রতিবাদে খাগড়াছড়ির মানিকছড়িতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকালে উপজেলার হাতিমুড়া বাজারে খাগড়াছড়ি জেলা পর্দানশীন নারী সমাজের ব্যানারে এ মানববন্ধন কর্মসুচীতে শতশত পর্দানশীন নারীরা অংশ গ্রহন করে

মানববন্ধনে পর্দানশীন নারীরা বলেন, ‘শুধুমাত্র পরিপূর্ণ পর্দা করার কারণে পর্দানশীন নারীরা বৈষম্যের শিকার। গত ১৬ বছর যাবত অসংখ্য পর্দানশীন নারীর নাগরিকত্ব আটকে রাখা হয়েছে। শিক্ষাক্ষেত্রেও করা হচ্ছে বঞ্চিত। পরিচয় যাচাইয়ে জোর করে বেগানা পুরুষের সামনে চেহারা খুলতে বাধ্য করা হচ্ছে। পদনাশীন নারীরা এসব হয়রানীর অবসান চান। চেহারার বদলে তারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবী তুলেন।

সমাবেশ শেষে পর্দানশীন নারীরা জেলা নির্বাচন কমিশনারের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারকে এবং জেলা শিক্ষা অফিসারকে স্মারকলিপি প্রদান করে। সমাবেশে খাগড়াছড়ি জেলা পর্দানশীন নারী সমাজের সভাপতি আমেনা খাতুন ও সাধারন সম্পাদক মাহিনুর আক্তার বক্তব্য রাখেন ।#