অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

জামালপুরে ধর্ষণ চেষ্টার বিচার দাবিতে উত্তাল মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, ইসলামপুর, জামালপুর

জামালপুরে ধর্ষণের চেষ্টাকারীর শাস্তি এবং মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। সকালে সদরের শরিফপুর বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ইমরান হোসেন, রতন মিয়া ও শাহা আলী। মানববন্ধনে বগালী, শরিফপুরসহ কয়েকটি গ্রামের কয়েকশ নারী-পুরুষ অংশ নেন।

এ সময় বক্তারা অভিযোগ করেন, গত বুধবার গভীর রাতে সদরের মির্জাপুর গ্রামের বেলাল মহুরীর বখাটে পুত্র মনিরুজ্জামান মনি পাশের গ্রামের এক গৃহবধূর ঘরের বেড়া কেটে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।

ওই গৃহবধূর চিৎকারে পরিবার ও স্থানীয় লোকজন মনিরুজ্জামান মনিকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখে। পরদিন সকালে এলাকাবাসী তাকে সদর থানা পুলিশের হাতে তুলে দেয়। পরে ওই গৃহবধূ বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর থেকে ধর্ষণের চেষ্টাকারী মনিরুজ্জামান মনির পিতা প্রভাবশালী বেলাল মহুরী ও তার পরিবার অসহায় দরিদ্র ওই পরিবারকে গ্রাম থেকে উচ্ছেদের হুমকিসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ করেন বক্তারা।