অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

দুর্নীতিবাজ ও মিথ্যাচার প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

দুর্নীতিবাজ ও মিথ্যাচার প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন


পঞ্চগড় প্রতিনিধি।

নিয়োগ বাণিজ্য, অনিয়ম-দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও মিথ্যাচার প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৪ এপ্রিল বুধবার রাত ১ টায় জেলার আটোয়ারী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির আহবায়ক এ জেড এম বজলুর রহমান বলেন, আমরা ২১ তারিখ রাতে দলীয় কার্যালয়ে বসে সম্মেলন প্রস্তুতি কমিটির মিটিং করছিলাম। ঠিক সে সময় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের বিষয়ে আটোয়ারী উপজেলার ধামোর হাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল জব্বার আমাদের দলীয় কার্যালয়ে এসে সভাপতির বিষয়টি নিয়ে আলোচনা করেন। আমাদের মনোনীত লোককে সভাপতি না করার বিষয় জানতে চাইলে প্রধান শিক্ষক সদুত্তর না দিয়ে আমি এবং আমার সদস্য সচিবকে উচ্চ বাক্য কথা বলেন।

পরে তিনি দলীয় কার্যালয় থেকে বের হয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব এর বিরুদ্ধে দলীয় কার্যালয়ে ডেকে এনে অপমান অপদস্ত সহ মারধর করা হয়েছে বলে তার নিজ বাড়িতে দুইএকজন গণমাধ্যমকর্মীকে ডেকে নিয়ে রাতেই সংবাদ সম্মেলন করেন। যা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন বলে জানান উপজেলা বিএনপির আহবায়ক এ জেড এম বজলুর রহমান জাহেদ ও সদস্য সচিব কুদরত এ খুদা।
তিনি আরও বলেন, রাতের অন্ধকারে সে বাড়িতে গিয়ে আমাদের নামে এই মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ সম্মেলন করেন। এই সংবাদ সম্মেলনের তীব্র প্রতিবাদ জানিয়ে আজকে আমরা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, ধামোর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্পাদক, উপজেলা বিএনপির বিভিন্ন সংগঠনের সভাপতি ও সম্পাদক সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।