ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
খাগড়াছড়ি প্রতিনিধি।
বান্দরবানের থানছিতে খেয়াং নারীকে সংঘবদ্ধ ধর্ষণের পর নির্মমভাবে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার বিকেলে শহরের শাপলা চত্তরে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।এসময় বক্তারা এমন নৃশংস ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এসময় বক্তারা আরো বলেন বিচারহীনতার কারণে অপরাধীরা পার পেয়ে যায় এবং পূনরায় এ ধরণের অপরাধ করার সাহস পায়। পাহাড়-সমতল সর্বত্রে নারীদের নিরাপত্তা বিধানের দাবী জানান সরকারের কাছে।
আকাশ ত্রিপুরা সভাপতিত্বে বক্তব্য রাখেন, কবিতা চাকমা, ত্রিপিটক চাকমা, কৃপায়ণ ত্রিপুরা, সুভাষ চাকমা, উক্যনু মারমা, খঞ্জন ত্রিপুরা প্রমূখ।
Post Views: ০