অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

নৌপথ নিরাপত্তা নিশ্চিতে মতবিনিময় সভা

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

নৌপথের সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও নৌপথে চাঁদাবাজি, সন্ত্রাস-ডাকাতি বন্ধের বিষয়ে করনীয় বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। এতে পদ্মা,মেঘনা ও যমুনা সহ দেশের সকল নৌপথের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করন বিষয়ে মতবিনিময় করেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ। এতে মুন্সীগঞ্জের পদ্মা,মেঘনাকে গুরুত্ব দিয়ে দেশের বিভিন্ন নৌপথে চাঁদাবাজি সন্ত্রাসী ডাকাতি সহ শ্রমিক নির্যাতন বন্ধের বিষয় আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার আহবান জানিয়ে সভায়

বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সবুজ শিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনটির নবনির্বাচিত সহ- সভাপতি গোলাম কিবরিয়া মিজি সহ কেন্দ্রীয় ও দেশের বিভিন্ন জেলা থেকে আগত সংগঠনটির নেতৃবৃন্দ। মতবিনিময় সভা শেষে উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মুন্সীগঞ্জের কৃতি সন্তান গোলাম কিবরিয়া মিজিকে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত করা হয়।