অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

পহেলা বৈশাখে শরণখোলায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

পহেলা বৈশাখে শরণখোলায় ক্লাইমেট স্মার্ট কৃর্ষি প্রযুক্তি মেলা উদ্বোধন


শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি।

শরণখোলায় তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৫ উদ্বোধন করা হয়েছে। ১৪ এপ্রিল সকাল ১০ টায় রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল মাঠে এই মেলার উদ্বোধন করেন শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষক বান্ধব কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার

আরো বক্তব্য রাখেন শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ, বাংলাদেশ জাতীয়বাদী দল শরণখোলা শাখার সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার। এ উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, শরণখোলা উপজেলা মহিলা দলের সভানেত্রী সাগর আক্তার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ মালেক রেজা, সাধারণ সম্পাদক শামীমা শামস সুজন,বিএনপি নেতা বিপ্লব তালুকদার। পরে অতিথিবৃন্দ ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার ১৮ টি স্টল পরিদর্শন করেন।