অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

ফিলিস্তিনে নৃশংস গণহত্যা ও বর্বরতার প্রতিবাদে গজারিয়ায় শ্রমিকদের বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনে নৃশংস গণহত্যা ও বর্বরতার প্রতিবাদে গজারিয়ায় শ্রমিকদের বিক্ষোভ মিছিল


গজারিয়া(মুন্সীগঞ্জ)প্রতিনিধি।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও বর্বরতার প্রতিবাদে সারা দেশের ন্যায় মুন্সীগঞ্জের গজারিয়ায় কারখানার কাজ বন্ধ রেখে রাজপথে নেমে বিক্ষোভ মিছিল করেছে আকিজ ইস্পাত কোম্পানির শ্রমিকরা।

সোমবার (৭ এপ্রিল) দুপুর ৩টার দিকে বাংলাদেশ এবং ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরান বাউশিয়া এলাকায় নেমে আসেন তারা। এ সময় তারা ফিলিস্তিনের পক্ষে নানা স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভে ইসরায়েলি পণ্য বয়কট ও গাজায় দ্রুত গণহত্যা বন্ধ করতে হবে। এ সময় সারা বিশ্বের মুসলিমদের এক হওয়ার আহ্বান জানান শ্রমিকরা।