ফিলিস্থিনে ইসরাইলি বর্বরোচিত হামলার প্রতিবাদে মাদারীপুরে পৃথকভাবে ৪টি স্থানে বিক্ষোভ মিছিল
হাফিজুল শরিফ,মাদারীপুর প্রতিনিধি।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরোচিত হামলা ও এই নারকীয় হামলার বিচার দাবীতে মাদারীপুরে পৃথকভাবে ৪টি স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে সর্বস্তরের জনতার ব্যানারে মাদারীপুর মডেল মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মিলমাঠ গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন ইমাম মুয়াজ্জিন সমাজ কল্যাণ পরিষদের সেক্রেটারি মাওলানা জাহিদুল আলম, সাংগঠনিক সম্পাদক মুফতি জামাল উদ্দিন খান,হেফাজতে ইসলামের মাদারীপুর জেলা শাখার প্রচার সম্পাদক মুফতি নোমান আল হাবিব। জাতীয় নাগরিক পার্টি, মাদারীপুর জেলা শাখার ব্যানারে পুরান বাজার বড় মসজিদ হতে শহরস্থ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলবোর্ন প্লাজায় শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,
মাদারীপুর জেলা শাখার আহবায়ক নেয়ামত উল্লাহ, সদস্য সচিব মাসুম বিল্লাহ,মূখ্য সংগঠক,আব্দুর রহিম।
বাংলাদেশ জামায়াতে ইসলামী, মাদারীপুর জেলা শাখার ব্যানারে মাদারীপুর জেলা মডেল মসজিদ হতে পুরান বাজার বাদামতলা মোড় এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলাম মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা মোখলেসুর রহমান, সেক্রেটারি, মাওলানা এনায়েত হোসেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাদারীপুর জেলা শাখার ব্যানারে ইটের পুল রেন্ট-এ কার চত্বর হতে পুরান কোর্ট মোড় এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন, মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমিনুল ইসলাম, সেক্রেটারি মাওলানা আল আমিন বি এ ওহাব।
প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে বক্তারা এই বর্বরোচিত হামলার জন্য জাতী সংঘের কাছে ইসরাইলের বিচার দাবী করেন। এসময় বক্তারা ইসরাইলি সকল পণ্য বয়কটের ঘোষনা দেন। বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্রেনী পেশার হাজার হাজার মানুষ অংশ গ্রহন করেন।