অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

বাগেরহাটে ৪ বিদেশী পিস্তলসহ আটক ১১

সুমন দাস , বাগেরহাট

বাগেরহাটের মোল্লাহাটে চারটি বিদেশী পিস্তল ও গুলিসহ ১১জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মোল্লাহাট মধুমতি নদীর টোল প্লাজার সামনে থেকে একটি মাইক্রোবাস তল্লাশী করে এদের আটক করা হয়। ঢাকা মেট্রো-চ-১৫-৬৭৭০ নম্বরের আটক মাইক্রোবাসটি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার থেকে খুলনার দিকে যাচ্ছিল। গাড়িটি তল্যাসি করে ৪টি ৭.৬২ মিঃ মিঃ চায়না পিস্তল, ০৪টি ম্যাগাজিন ও ০৯ রাউন্ড গুলি পাওয়া যায়।

আটকৃতরা হলেন, কাউসার আলী (৪৩), মেহেদী হাসান (২৩), আতাউর রহমান (৩০), খোকন বিশ্বাস, (৪৫), খোকন মিয়া (৩৫), আবুল হোসেন (৪৩), ইমদাদুল হক(৩১), জনি মিয়া(২৭), সেলিম শাহ(৩৪), মাসুম পারভেজ (২২) ও প্রসেনজিৎ দাশ (৩৫)। আটককৃতদের বাড়ি ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলার। আটককৃতরা বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ১১ দুস্কৃতকারীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এসব দুস্কৃতকারীরা ঝিনাইদহ থেকে আসছিল। তাদের কাছে অস্ত্র ও গুলি ছিল। তাদের হয়ত বড় ধরণের কোন নাশকতার পরিকল্পনা ছিল বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।’
পুলিশের এ ধরনের তৎপরতা এবং গোয়েন্দা নজরদারি এলাকায় বড় ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু মনে করেন। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।