অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

বিক্রমপুর ইটারনাল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বিক্রমপুর ইটারনাল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।


মুন্সীগঞ্জ প্রতিনিধি :

বিক্রমপুর ইটারনাল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে । শুক্রবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী হল রুমে বিক্রমপুর ইটারনাল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে ১৫ শিক্ষা প্রতিষ্টান থেকে অংশ নেওয়া সাড়ে চারশ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ প্রদান করে প্রতিষ্টানটি।

আয়োজিত অনুষ্টানে অতিথিদেরও সম্মাননা স্বারক প্রদান করা হয় । কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্টানে বিক্রমপুর ইটারনাল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. উজ্জ¦ল আহমেদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এড. মুজিবুর রহমান,বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. আবুল হাশেম,সুখবাসপুর শ্যমনলিনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম আমির,পঞ্চসার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন,মুন্সীগঞ্জ জেলা কিন্ডারগার্টেন এন্ড ট্রাষ্ট এসোসিয়েশনের সভাপতি আক্তার হোসেন, অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ফাহিম ইসলাম,আলি আহম্মেদ প্রমূখ । সাংস্কৃতিক অনুষ্টান হয় সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীরা অংশ নেয়।