অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান


আপন সরদার,মুন্সীগঞ্জ প্রতিনিধি।

মুন্সীগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সম্মাননা স্মারক প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন। শনিবার (২২ফেব্রুয়ারি) দুপুর ২ টায় মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে বৃত্তিপ্রাপ্ত ১২৭ জন শিক্ষার্থীর মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এছাড়াও জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এর মাঝে সম্মাননা স্বারক বিতরণ করা হয়।

মুন্সীগঞ্জ সদর, শ্রীনগর, সিরাজদিখান,লৌহজং ও টঙ্গীবাড়ী উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১৫০০ শিক্ষার্থী গত বছরের ২৮ ডিসেম্বর মেধাবৃত্তি পরিক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ১২৭ জন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয়৷

বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন এর সভাপতি আবু বকর হিরার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফিরুজ কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবর রহমান, মুন্সীগঞ্জ জেলার কর বাহাদুর পরিবারের সদস্য ৯ বারের সেরা করদাতা আলহাজ্ব মজিবর রহমান সরদার,মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন হায়দার জনি সহ মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।