মুন্সীগঞ্জের লৌহজং প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সিনিয়র করেসপন্ডেন্ট | সময় বাংলার |
মুন্সীগঞ্জের লৌহজং প্রেসক্লাবের আয়োজনে মাহে রমাদান শীর্ষক আলোচনা সভা ও ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে লৌহজংয়ের হলদিয়ায় অবস্থিত বিক্রমপুর প্রেসক্লাব মিলনায়তনে লৌহজং প্রেসক্লাবের সভাপতি এম.তরিকুল ইসলাম মাহবুবের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন সিকদারের সঞ্চলনায় এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নেছার উদ্দিন ।
লৌহজং থানার ওসি(তদন্ত)মো:মনিরুজ্জামান, বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মো:মাসুদ খান, সাংগঠনিক সম্পাদক মুজিব রহমান,টিভি টুডের মুন্সীগঞ্জ ও দৈনিক আমাদের সময়, লৌহজং প্রতিনিধি রুবেল ইসলাম তাহমিদ,ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি জিতু রায়, মো:আসাদুজ্জামান জীবন, সহ অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন লৌহজং প্রেসক্লাবের, ফারুক আহম্মেদ রফিকুুল, সাংগঠনিক সম্পাদক শহীদ সুরুজ, কার্য্যকরী সদস্য ও সময় বাংলার নিউজ এডিটর, রাকিব শেখ। আরো অনেকেই, অনুষ্ঠিত ইফতার পূর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন সামাজিক সংগঠন ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।