অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

মেঘনার শীর্ষ ডাকাত কানা জহিরের ভাই গ্রেপ্তার

মেঘনার শীর্ষ ডাকাত কানা জহিরের ভাই গ্রেপ্তার


রুবেল ইসলাম তাহমিদ, করেসপন্ডেন্ট | সময় বাংলার |

মুন্সীগঞ্জ-চাঁদপুর সীমানায় মেঘনার নৌ ডাকাত চক্রের সদস্য রেজাউলকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। সাত দিনের রিমান্ড চেয়ে সোমবার তাকে মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়। আদালত মঙ্গলবার রিমান্ড শুনানীর দিন ধার্য করে তাকে কারাগারে প্রেরণ করেন।মুন্সীগঞ্জ কোর্টের জিআরও মো. তৌহিদ এ তথ্য জানিয়েছেন।এর আগে রোববার দুপুর আড়াইটার দিকে কালিরচর এলাকা থেকে চরআব্দুল্লাহ নৌ পুলিশ রেজাউলকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত রেজাউল মেঘনার শীর্ষ নৌ ডাকাত জহিরুল ইসলাম কানা জহিরের আপন ভাই। মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের কালিরচর দক্ষিণকান্দি গ্রামের মাহমুদ ওরফে চোরা মাহমুদের ছেলে গ্রেপ্তারকৃত রেজাউল। তার বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর ও মতলব থানায় ডাকাতি, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

গত ০৪ ফেব্রুয়ারী মুন্সীগঞ্জ সদর থানার চাঁদাবাজির মামলায় রেজাউলকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে নৌ পুলিশের ওসি মো. আতাউর রহমান জানিয়েছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনার শীর্ষ নৌ ডাকাত কানা জহিরের ভাই রোজাউলকে রোববার দুপুরে কালিরচর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠালে মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে রিমান্ড শুনানীর দিন ধার্য করা হয়েছে।

এদিকে, মুন্সীগঞ্জ-চাঁদপুর সীমানায় মেঘনার শীর্ষ নৌ ডাকাত চক্রের কানা জহিরকে আজও আটক করতে পারেনি পুলিশ। এতে অরক্ষিত হয়ে পড়েছে মেঘনার নৌপথ।

মেঘনা-ধলেশ্বরী নদীতে চাঁদাবাজি, চোরাকারবারী ও ডাকাতির ঘটনা বেড়েই চলেছে। মেঘনায় গোলাগুলিতে দু’জন নিহত হওয়ার পর আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর হলে মেঘনা এখন কিছুটা শান্ত। কিন্তু নৌ ডাকাতদের তৎপরতা থামেনি। আবারও ডাকাত ও চাঁদাবাজরা সক্রিয় হয়ে ওঠছে যেকোনো সময়- এমন ধারণা নৌপথ যাত্রী ও মেঘনা-ধলেশ্বরী তীরের বাসিন্দাদের। কানা জহির গং মেঘনা ও তার আশপাশ এলাকায় অবস্থান করছে বলে এলাকাবাসীর অভিযোগ।