অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

লৌহজংয়ে কুরআন তেলাওয়াত, হামদ-নাত ও আজান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লৌহজংয়ে কুরআন তেলাওয়াত, হামদ-নাত ও আজান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ


শওকত হোসেন,লৌহজং মুন্সীগঞ্জ 

মুন্সীগঞ্জের লৌহজংয়ে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত, হামদ-নাত ও আজান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে৷সোমবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের মিলনাতনে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিনের সভাপতিত্বে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়৷ জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে সকল প্রাইমারী স্কুল, কাওমী মাদ্রাসা, হাইস্কুল, দাখিল ও আলিম মাদ্রাসার দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে৷

প্রতিযোগিতায় ৩৬ জন প্রতিযোগী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার অর্জন করেন৷ লৌহজং উপজেলা থেকে বিভিন্ন ক্যাটাগরিতে ১২ জন প্রতিযোগী জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে৷ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ও সদস্য সচিব মো. রুবেল মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাকছুদুর রহমান, একাডেমি সুপারভাইজার মো. সোহেল হায়দার৷ প্রতিযোগিতায় উপজেলা জামে মসজিদের পেশ ইমামসহ ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমামগণ বিচারকের দায়িত্ব পালন করেন৷