- শরণখোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি।
আজ মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে শরণখোলা উপজেলায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়। শ্রমিক মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে এই স্লোগানে শরণখোলা উপজেলা শ্রমিকদল ও শরণখোলা উপজেলা বাজার ঘাট রায়েন্দা হ্যন্ডেলিং শ্রমিক ইউনিয়নের আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বর্ণাঢ্য র্যালীতে শ্রমিকরা তাদের কর্মস্থলে বিভিন্ন ধরনের টুলস মাথায় ক্যাপ হ্যন্ডেলিং শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা মাথায় লাল কাপড় বেঁধে প্রধান প্রধান সড়ক রায়েন্দা বাজার প্রদক্ষিণ করে।শরণখোলা উপজেলা শ্রমিকদল পাঁচ রাস্তা আল আরাফা ব্যাংকের সামনে ও হ্যন্ডেলিং শ্রমিকরা তাদের শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে পথসভায় মালিক শ্রমিক সুসম্পর্কের মধ্য দিয়ে শ্রমিকদের ন্যায্য দাবি নিয়ে বক্তব্য রাখেন।
Post Views: ০