অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

সাংবাদিক মিরনকে কুপিয়ে বাসার সামনে ফেলে গেল দুর্বৃত্তরা

সাংবাদিক মিরনকে কুপিয়ে বাসার সামনে ফেলে গেল দুর্বৃত্তরা


কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কুয়াকাটায় সাংবাদিক জহিরুল ইসলাম মিরনকে কুপিয়ে বাসার সামনে ফেলে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টায় তুলাতলী ফিলিংস্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশালে পাঠান। সর্বশেষ তথ্যমতে, বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার করেছেন।মিরন বাংলাভিশন টেলিভিশনের কুয়াকাটা প্রতিনিধি, কুয়াকাটা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সদস্য।কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম বলেন, আহত মিরনকে আশংকাজনক অবস্থায় বরিশালে পাঠানো হয়েছে। দুই হাত, মাথায় এবং মুখের নিচে জখম রয়েছে। এ ছাড়া বুকেও ছুরিকাঘাত করা হয়েছে। একজন সাংবাদিকের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমি।