অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

সিরাজদিখানে আহত প্রবাসী বিষপানে আত্মহত্যা, ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচার

সিরাজদিখানে আহত প্রবাসী বিষপানে আত্মহত্যা, ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচার।


আরিফ হোসেন হারিছ-

মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রবাসী বিষপানে আত্মহত্যা, জৈনসার ইউনিয়ন ৫ নং ওয়ার্ড সদস্য হারুন এর বিরুদ্ধে অপপ্রচার চালানো অভিযোগ উঠেছে নিহত মালয়েশিয়া প্রবাসী লুৎফর শেখ (৪৫) এর স্ত্রী- সন্তানের বিরুদ্ধে। এবিষয়ে স্ত্রী মিনারা বেগম ও পুত্র রবিন শেখ (২৫) জনসম্মুখে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে উপস্থিতিদের সামনে লিখিত জবানবন্দি প্রদান করেন।

গত ৪ ফেব্রুয়ারী সকাল ৯ টার দিকে মালয়েশিয়া প্রবাসী লুৎফর শেখ বিষপানে আত্মহত্যা করায় স্ত্রী-সন্তানরা বিভিন্ন গনমাধ্যমে জৈনসার ইউনিয়ন ৫ নং ওয়ার্ড সদস্য হারুনকে জড়িয়ে বিবৃতি প্রদান করে অপপ্রচার চালান।

উল্লেখ্য গত মঙ্গলবার ৪ ফেব্রুয়ারী সকাল ৯ টার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের এ ঘটনা ঘটে।পরিবারের লোকজন উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে সে মৃত্যুবরণ করেন। পরিবারের লোকজন নিজ বাড়িতে নিয়ে এসে থানায় সংবাদ দিলে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থালে উপস্থিত হয়ে মৃতদেহর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে প্রেরণ করেন।

ভুক্তভোগী জৈনসার ইউনিয়ন ৫ নং ওয়ার্ড সদস্য হারুন জানান,আমরা মানুষের কল্যানে ও আমার ওয়ার্ডের সকলের আপদ বিপদ পাশে থাকার অঙ্গীকার করে শপথ নিয়েছি।তাই সে দিন স্ত্রী-সন্তানের হামলায় আহত হওয়া লুৎফর শেখের ভাইদের অনুরোধে আমার বাড়িতে লুৎফর শেখকে থাকতে দেই।
মঙ্গলবার সকাল ৯টার দিকে জানতে পারি লুৎফর শেখ বিষপান করেছে সাথে সাথে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরন করেন।