সিরাজদিখানে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড।
আরিফ হোসেন হারিছ-
মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারার অপরাধে ২ জন দোকানীকে অর্থদন্ড করেছে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট: মো: তৌহিদুল ইসলাম বারি।মঙ্গলবার ৪ ফেব্রুয়ারী বিকাল ৪ টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা বাজারে এ মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সহকারী কমিশনার (ভুমি) বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট: মো: তৌহিদুল ইসলাম বারি বাজারের সকল দোকানীকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের হালনাগাদ মূল্য দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন, নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় না করা এবং ইফতার সামগ্রী বিক্রয়কারী হোটেল গুলোকে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা ও স্বাস্থ্যকর পরিবেশে পণ্য প্রস্তুত ও বিক্রয় নিশ্চিত করার বিষয়ে সচেতন করেন।