অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

সিরাজদিখানে গৃহবধুকে গণধর্ষণ ,এক যুবক ধর্ষনের অভিযোগে গ্রেফতার

সিরাজদিখানে গৃহবধুকে গণধর্ষণ ,এক যুবক ধর্ষনের অভিযোগে গ্রেফতার।


সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীর পাড়ে এক গৃহবধু (২৯) কে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বালুচর ইউনিয়নের চর চসুমদ্দিন গ্রামে অভিযান চালিয়ে নুরুল ইসলাম নুরু (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার বালুচর ইউনিয়নের চর চসুমদ্দিন গ্রামের ওসমান গনির ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ওই নারী ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার বিসিক পঞ্চবটি নিউ আরএস গার্মেন্টস থেকে সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি বাজারে সিএনজি স্ট্যান্ডে মুদি দোকানী স্বামী শাকিলের কাছে অটোরিকশা যোগে আসতেছিল। উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি বালুচর গ্রামের ডিসি প্রজেক্টের সামনে পৌছামাত্র অভিযুক্ত মো. রহিম (৩২), মো. আরিফ সরকার (৩০) অটোরিকশা থামিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে গার্মেন্টসকর্মি ওই নারীকে অটোরিকশা থেকে নামিয়ে ডিসি প্রজেক্টের ভিতরে ধলেশ^রী নদীর পাড়ে ঝোপঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে।

এ অভিযোগে ২১ ফেব্রুয়ারি ওই নারী বাদি হয়ে ৫জনের নাম উল্লেখ করে সিরাজদিখান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে।যার মামলা নম্বর ১৭।
আভিযুক্তরা হলেন,সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের চর চসুমদ্দিন গ্রামের ওসমান গনির ছেলে নুরুল ইসলাম নুরু (৩৫), গিয়াস উদ্দিনের ছেলে মো,রহিম (৩২), কালাম সরকারের ছেলে মো.আরিফ সরকার (৩০), সামছুদ্দিনের ছেলে মো.বাবুল (৩৩), কুদ্দুসের ছেলে মো. সোলেমান (৩০)।

ধর্ষণের শিকার নারী (২৯) জানান, ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় অটোরিকশ যোগে ডিসি প্রজেক্টের সামনে পৌছামাত্র অভিযুক্ত কয়েকজন অটোরিকশা থামিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ওই নারীকে অটোরিকশা থেকে নামিয়ে ডিসি প্রজেক্টের ভিতরে ধলেশ^রী নদীর পাড়ে ঝোপঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। ২১ ফেব্রুয়ারি মামলার বিষয়ে জানতে চাইলে ওই নারী বলেন, আমাকে ভয় ভীতি দেখিয়েছে, মারধর করেছে। সে কারণে ৬ ফেব্রুয়ারি মামলা করতে পারিনি। তাই ২১ ফেব্রুয়ারি সিরাজদিখান থানায় মামলা দায়ের করেছি। আমি এই নরপশুদের বিচার চাই।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক তদন্ত হাবিবুর রহমান বলেন, ২১ ফেব্রুয়ারি বিকেলে ধর্ষণের শিকার নারী সিরাজদিখান থানায় অভিযোগ করে। আমরা অভিযোগ পেয়ে সাথে সাথেই মোল্লাকান্দি বালুচর গ্রামের ডিসি প্রজেক্টে তদন্তের জন্য চলে যাই। তদন্তে প্রমাণিত সত্যতা পাওয়ার পর মামলা রুজু করে অভিযুক্তদের ধরার জন্য অভিযান চালিয়ে একজন আসামিকে গ্রেফতার করা হয়। তাকে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।